১৭ মার্চ ২০২৬

১১ অবৈধ বসতি উচ্ছেদ করল জেলা প্রশাসন

বাংলাধারা প্রতিবেদক»

নগরীতে সরকারি কলোনিতে বসবাসরত ১১ অবৈধ বসতি উচ্ছেদ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

রোববার (৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের ২ নম্বর গেইটের নাছিরাবাদ সিএন্ডবি সরকারি কলোনিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, সরকারি কলোনি থেকে ১১ অবৈধ পরিবারের বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গা উদ্ধারে এ অভিযান চলমান থাকবে।

এছাড়া গত ২ আগষ্ট সলিমপুর মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ১৭৫ টি স্থাপনা উচ্ছেদ করে ৭০০ একর পাহাড়ি জমি উদ্ধার এবং ৩ আগষ্ট নগরীর বাকলিয়ায় অবৈধ দখলে থাকা ১ একর ১৯ শতক জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন