২৫ অক্টোবর ২০২৬

আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনোয়ারায় বিএনপির আনন্দ মিছিল

বিএনপি কেন্দ্রীয় ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটিতে ইদ্রিস মিয়াকে আহবায়ক এবং লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনোয়ারা উপজেলা বিএনপির আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০২) ফেব্রুয়ারি বিকেলে আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে বিএনপি,যুবদল,ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল টানেল সংযোগ সড়ক প্রদক্ষিণ করে চাতরী চৌমুহনী শশী ক্লাবে গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সরোয়ার হোসেন,আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মো. রফিক,জাগির হোসেন সাওদাগর,বিএনপি নেতা নুরুল হুদা,মোঃ লোকমান,কৃষক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন সুমন,যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন,সদস্য সচিব নাজিম উদ্দিন খান,স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক শামসুল ইসলাম, যুবদল নেতা মো. আখতার,দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির,শহিদুল ইসলাম সায়েম।

মিছিল শেষে আনোয়ারা উপজেলা চাতরী চৌমুহনী বিএনপির অফিসে লায়ন হেলাল উদ্দিনের উপস্থিতে নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে শুভেচ্ছা বিনিময় এবং মিষ্টিমুখ করে আনন্দ ভোগ করেন।

এসময় সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা জীবন দিয়ে হলেও পালন করার চেষ্ঠা করব।আমি দল এবং তারেক রহমানের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবনা।দুঃসময়ের দলের ত্যাগীদের নিয়ে দক্ষিণ জেলার অধিনস্থ বিভিন্ন উপজেলা ও পৌরসভায় কমিটিকে শক্তিশালী করব।

এসময় আরও উপস্থিত ছিলেন,আবুল হাশেম,নুরুল ইসলাম সও,নুরুল ইসলাম মেম্বার,ছাত্রদল নেতা সালাহউদ্দীন জাহেদ, আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য আব্দুল মতিন,মোঃ জুয়েল,মোঃ তারেক,শাহরিয়ার হোসেন,মাহবুবর রহমান বাবু,আবদুল কাদের, আরাফাত হোসেন,কলিম উদ্দীন,জাহিদ হোসেন,বৈরাগ ইউনিয়ন কৃষক দল নেতা শিপন,ইমন, মোরশেদ,পারভেজ রুহুল আমিন,বারশত ইউনিয়ন কৃষক দল নেতা জাহিদ,রায়পুর ইউনিয়ন কৃষক দল নেতা ইউনুস, বটতলী ইউনিয়ন কৃষক দল নেতা সাইফুর রহমান,বারখাইন ইউনিয়ন কৃষক দল নেতা মোক্তার,মারুফ,চাতরী ইউনিয়ন কৃষক দল নেতা নুরুল আমিন,বদরুল হক খান,পরৈকোড়া ইউনিয়ন কৃষক দল নেতা মফিজ উদ্দীন জুইদন্ডী ইউনিয়ন কৃষক দল নেতা ফয়েজ প্রমুখ।

উল্লেখ্য,এস আলম গ্রুপের গাড়ি সরিয়ে নেয়ার অভিযোগে গত ১ সেপ্টেম্বর দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।দীর্ঘ পাঁচ মাস কমিটি শূণ্য থাকার পর আজ ০২ ফেব্রুয়ারী এই আহবায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপি।

এতে আলহাজ্ব ইদ্রীস মিয়াকে আহ্বায়ক ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পাঁচ সদস্যের এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব আলী আব্বাসকে সিনিয় যুগ্ম আহবায়ক এবং লেয়াকত আলীকে আবারও যুগ্ম আহবায়ক ও দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে যুগ্ম আহবায়ক করা হয়।এর আগে ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এবং লায়ন হেলাল উদ্দিন আনোয়ারা উপজেলা বিএনপি’র সদস্য সচিব ছিলেন।

আরও পড়ুন