রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হঠাৎ অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া পেলের সদস্য শায়রুল কবির খান সোমবার ( ৩ মার্চ ) বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে গত সপ্তাহে বই মেলায় রাতে বিয়ের মোড়ক উন্মোচন ছিলো, সেখানে প্রচুর ধুলোবালি থাকার কারণে অসুস্থ অনুভব করেছিলেন। তারপর থেকে গত দু’দিন যাবত খারাপ অনুভব করলে রবিবার চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন














