১০ মার্চ ২০২৬

বিপৎসীমায় কাপ্তাই হ্রদের পানি, খুলছে ১৬ জলকপাট

টানা কয়েকদিনের ভারী বর্ষণ ভারত সীমান্তবর্তী উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে রাঙামাটির কাপ্তাই লেকের পানি ক্রমেই বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এমন পরিস্থিতিতে যেকোনো সময় খোলা হতে পারে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের জলকপাট।

রোববার (৩ আগস্ট) কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, টানা বৃষ্টিপাতের কারণে দ্রুতই লেকে পানি বাড়ছে। রোববার সকাল ১০টা পর্যন্ত লেকে পানি ছিল ১০৬.৮৪ ফুট। যা বিপৎসীমার কাছাকাছি।

কাপ্তাই লেকের ধারণক্ষমতা ১০৯ ফুট মিন সি লেভেল পর্যন্ত। যদি পানি ১০৮ ফুট অতিক্রম করে, তাহলে কেন্দ্রের ১৬টি জলকপাট পর্যায়ক্রমে খুলে দিয়ে কর্ণফুলী নদীতে পানি ছেড়ে দেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সভার মাধ্যমে নিয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে সাধারণ মানুষকে জানানো হবে।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘রোববার সকাল ৯টা পর্যন্ত পাঁচটি ইউনিট থেকে মোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তার মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে মোট ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৪৭ মেগাওয়াট, ৪ ও ৫ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে মোট ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ