চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ান। এছাড়াও উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করা, শিক্ষার মানোন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।












