চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পরিচালিত সিএমপি স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ শনিবার বিকেল ৩টায় চট্টগ্রামের দামপাড়াস্থ পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, সিএমপির সভানেত্রী সামিরা আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শরীফ হোসেন।

প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখার শিক্ষার্থীরা এক সপ্তাহব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা তুলে ধরে। প্রতিযোগিতার আওতায় গান, আবৃত্তি, নৃত্যসহ নানা সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
মূল অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০০ মিটার দৌড়, মোরগ লড়াই, ফুল কুড়ানো, ‘যেমন খুশি তেমন সাজো’, কারাতে প্রদর্শনীসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। এ ছাড়া অভিভাবকদের অংশগ্রহণে বেলুন ফাটানো, পিলো পাসিংসহ নানা আনন্দঘন আয়োজন দর্শকদের বাড়তি আকর্ষণ সৃষ্টি করে।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ অর্জন করতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহমেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান প্রাং; উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।













