৪ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে মধ্যরাতে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ২

চট্টগ্রামের বোয়ালখালীতে মধ্যরাতে এক প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা-বাবাকে পিটিয়েছে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার দিনগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাদশা মৌলভীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত আব্দুল হাশেম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ৩ থেকে ৪ জন ডাকাত রামদা হাতে নিয়ে মই ও পানির পাইপ ব্যবহার করে ছাদ বেয়ে তার ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢুকেই তারা প্রথমে তাকে ও তার স্ত্রীকে মারধর করে কুপিয়ে আহত করে। এ সময় তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন জেগে উঠলে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়।

তিনি আরও জানান, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ব্যবহৃত মইটি ঘটনাস্থলেই ফেলে যায়। তার ছেলে প্রবাসে থাকলেও ছেলের বউ পাশের পুরাতন বাড়িতে অবস্থান করছিলেন। তিনি ফোনে স্বজন ও প্রতিবেশীদের খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি ফুটেজ দেখে ডাকাতদের শনাক্ত করা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ