আনোয়ারায় নূরে মুহাম্মাদী হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক দস্তারবন্দী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার বারশত কালিবাড়িস্থ মাদ্রাসা হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার চারজন হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীকে পাগড়ি প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ নেজাম উদ্দিন তালুকদার। এতে কোরআন-হাদিসের আলোকে ইসলামী আলোচনা করেন প্রধান অতিথি জামিয়া হালিশহর বায়তুল করিম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি ইব্রাহিম আনোয়ারী।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফেজ আমির হোসাইন, মাওলানা মুফতি কাউছার হামিদ, মাওলানা সৈয়দুল আলম কুতুবী, মাওলানা মুফিজুর রহমান, মাওলানা রাশেদুল হক, মাওলানা মারুফুল ইসলাম, হাফেজ মহিউদ্দিন, হাফেজ আবরার নেওয়াজ সালেহ, এইচ এম মুহিব্বুল্লাহ কাশেমী, যুবদল নেতা আব্বাস নুর, সাংবাদিক মহিউদ্দিন মনজুর ও মাওলানা ক্বারী ফোরকান মাহমুদ প্রমুখ।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।












