১৭ ফেব্রুয়ারি ২০২৬

রাতের আঁধারে ডাকাতির খেলা থমকে দিল কোতোয়ালী থানা: ৭ জন গ্রেপ্তার

কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে।

গতকাল ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ১৫ মিনিটে পুরাতন রেলওয়ে স্টেশনসংলগ্ন খালি জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই শরীফ উদ্দিন, এসআই সোহরাব হোসেন, এসআই নাছির হোসেন, এসআই মো. নাঈমুর রহমান, এসআই মো. আশরাফ ছিদ্দিক, এএসআই মনির হোসেন ও এএসআই মঈনুল হাসান মনিরসহ সঙ্গীয় কর্মকর্তারা রাতে অভিযান চালান।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আলমগীর হোসেন, মো. তসলিম, মো. রাসেল, আরাফাত হোসেন, মো. আয়াত বাদশা, মো. হাসান ও মো. হৃদয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং একটি স্টিলের চেইন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা নং-২০, ধারা ৩৯৯/৪০২ অনুযায়ী দায়ের করা হয়েছে। এছাড়া, তাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির মামলাও রয়েছে বলে ওসি আফতাব জানান।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ