২৩ এপ্রিল ২০২৬

আগ্রাবাদ এক্সেস রোডে মাটি ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

নগরের হালিশহর থানাধীন আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় মাটি খননের সময় ধসে পড়ে চার শ্রমিক চাপা পড়ার ঘটনায় দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাকিব ও তুষার। তাদের বাড়ি দিনাজপুর জেলায়। আহতরা হলেন-সাগর ও এরশাদ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, চায়না হাইড্রো কোম্পানির অধীনে চলমান মাটি খননকাজের সময় হঠাৎ মাটি ধসে পড়ে শ্রমিকরা চাপা পড়েন।

পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে ভোর পৌনে পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

আহত দুইজনকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন