মধুমতি মডেল টাউন প্রকল্পের উন্নয়ন, প্লট মালিকদের অধিকার সংরক্ষণ এবং একটি আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত আবাসন গড়ে তোলার লক্ষ্য নিয়ে মধুমতি মডেল টাউন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন মেট্টো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এম এম এমরান চৌধুরী।
সংগঠন সূত্রে জানা গেছে, ২০০৩ সালে মেট্টো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে মধুমতি মডেল টাউন প্রকল্প। গত দুই দশকেরও বেশি সময়ে প্রায় চার হাজার প্লট মালিক এ প্রকল্পে বিনিয়োগ করেছেন। তবে বিভিন্ন সময় প্রশাসনিক জটিলতা, বৈষম্য এবং আইনের অপপ্রয়োগের অভিযোগে প্রকল্পটির উন্নয়ন বাধাগ্রস্ত হয়। বর্তমানে চলমান মডিফিকেশন-সংক্রান্ত মামলার ইতিবাচক নিষ্পত্তির মাধ্যমে প্রকল্পের উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে বলে আশাবাদী প্লট মালিকরা।
প্লট মালিকদের স্বার্থ রক্ষা ও প্রকল্পের সার্বিক উন্নয়নে নবগঠিত ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাজ করবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নব গঠিত নির্বাহী কমিটির সভাপতি ড. এম এম এমরান চৌধুরী। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন বদরুল বারী চৌধুরী। সহ-সভাপতি হিসেবে রয়েছেন কাজী আসাফউদ্দৌলা, মো. মনিরুজ্জামান খান, এম এ ওয়াহাব, মো. আব্দুল খালেক, ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, মো. জিল্লুর রহমান, সাজিদুল আলম ও বিমল কান্তি রায়।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জে এম মনির হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন মুনজুরুল হাছান, অর্থ সম্পাদক মো. আব্দুস সালিক, যুগ্ম অর্থ সম্পাদক এম এ হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আছাহাব মিয়া, সমাজকল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন নাদিম, দপ্তর সম্পাদক মো. আবুল হাসনাত চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক ডা. মোখলেছুর রহমান, মহিলা সম্পাদক হোসনে আরা বেগম, যুগ্ম মহিলা সম্পাদক নুরজাহান খাতুন, ক্রীড়া সম্পাদক আরিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রফিকুল ইসলাম ও মো. নুরুল আলম এবং সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মহসীন।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ফরিদুল আলম, স্থপতি আলী রেজা মো. ইউনুস, মো. হুমাউন কবীর, সাইফুল ইসলাম, আ. রহিম, রফিকুল ইসলাম, সামিনা ইমরান, উম্মে কুলসুম, মো. আরিফুল ইসলাম ও বেনজির আহমেদ।
উপদেষ্টা পরিষদ
উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রফেসর ড. মো. নূরুন্নবী মোল্লা, ফজলে সাব্বির হাসান, তকদির হোসেন মোহাম্মদ জসীম, মুন্সি বজলুল বাছিদ আঞ্জু, প্রফেসর ড. মোহাম্মদ আলী, প্রফেসর ছিদ্দিকুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সায়ফুল্লাহ আনছারি এবং ডি এ তায়েব।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত কমিটি প্রকল্পের অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের পাশাপাশি প্লট মালিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং প্রকল্প-সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করবে।
নব গঠিত কমিটির সভাপতি ড. এম এম এমরান চৌধুরী বলেন, “মধুমতি মডেল টাউন শুধু একটি আবাসন প্রকল্প নয়, এটি প্রায় চার হাজার পরিবারের স্বপ্ন ও ভবিষ্যতের ঠিকানা। প্লট মালিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, প্রকল্পের উন্নয়ন নিশ্চিত করা এবং বিদ্যমান সমস্যার যৌক্তিক সমাধানে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”
তিনি বলেন, বর্তমানে চলমান মডিফিকেশন-সংক্রান্ত মামলার রায়কে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আইনগত প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে প্লট মালিকদের স্বার্থ রক্ষায় কাজ অব্যাহত থাকবে। সম্মিলিত প্রচেষ্টায় মধুমতি মডেল টাউনকে একটি আধুনিক, নিরাপদ ও দৃষ্টিনন্দন আবাসন প্রকল্প হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।














