সাংস্কৃতিক সংগঠন বয়ান শিল্পাঙ্গন ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। নাট্যচর্চা, মঞ্চায়ন এবং সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ১৫ সদস্যের এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
সম্প্রতি ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাট্য অভিনেতা সাজু বড়ুয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাট্য অভিনেত্রী মুক্তা সাহা।
নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি জহির ইসলাম মামুন ও অনিক বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ মো. সাজিদ, তথ্য, যোগাযোগ, প্রযুক্তি ও প্রচার সম্পাদক প্রান্ত ভৌমিক, পাঠ ও প্রকাশনা সম্পাদক অবন্তি বিশ্বাস, মঞ্চ ও রিহার্সাল কর্মশালা সম্পাদক রক্তিম বড়ুয়া, অর্থবিষয়ক সম্পাদক পার্থ সারথী দে এবং সহকারী অর্থবিষয়ক সম্পাদক পলক বড়ুয়া।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ফারহানা আক্তার, জান্নাতুল কবিতা, প্রিয়ন্তী দে, রিক্তা বড়ুয়া, ইয়াসমিন রেশমি, ত্রিধা পাল মান, রাইসা, প্রাণেশ দত্ত, সাজ্জাদ শাকিল ও অভিলাষ মাহমুদ।
উল্লেখ্য, ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বয়ান শিল্পাঙ্গন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নিয়মিত নাট্যচর্চা, মঞ্চায়ন, পাঠচক্র ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নাট্যাঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছে।
বিদায়ী সাধারণ সম্পাদক ও পরিচালক সায়েম উদ্দীন নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, আগামী দুই বছরে পাঠচক্র, নাট্য কর্মশালা, প্রকাশনা, নিয়মিত অনুশীলন এবং নাটক মঞ্চায়নের মাধ্যমে বয়ান শিল্পাঙ্গনের কার্যক্রম আরও বিস্তৃত ও সমৃদ্ধ হবে।














