১৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র নেতৃত্বে সোহেল-মাসুদুর রহমান

যুক্তরাজ্যভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে-এর নবনির্বাচিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সোহেল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মাসুদুর রহমান।

গত ৩১ জুলাই পূর্ব লন্ডনের গ্রিনফিল্ড রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় গঠনতন্ত্র অনুযায়ী উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের পূর্ববর্তী কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সিলেট ও চট্টগ্রামের প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

নবগঠিত আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন গয়াস মিয়া গিয়াস, আব্দুল মালিক, গিয়াস উদ্দিন, শেখ জাহেদ, শাহিন আহমেদ চৌধুরী ও মো. আলী রেজা। সহ-সাধারণ সম্পাদক হেলেন ইসলাম, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম (জুয়েল), সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম জাহান, প্রচার সম্পাদক নূরুন্নবী আলী, সহ-প্রচার সম্পাদক নাজ নাছিমা, মহিলা সম্পাদক মীরা বড়ুয়া, সহকারী মহিলা সম্পাদক ফারজানা সামাদ জাদে, সাংস্কৃতিক সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী, সহকারী সাংস্কৃতিক সম্পাদক আছমা আলম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে বাবুল মিয়া, মো. নজরুল ইসলাম, সিফা পুষ্প ও রহুল আমিন নির্বাচিত হয়েছেন।

সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন নুরুল ইসলাম, ব্যারিস্টার মনোয়ার হোসেন, শওকত মাহমুদ টিপু এবং কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি। সভায় শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং প্রবাসীদের অংশগ্রহণে মিলনমেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বক্তারা বলেন, যুক্তরাজ্যে বসবাসরত সিলেট ও চট্টগ্রামের মানুষের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে সংগঠনটি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করবে। এজন্য প্রবাসী সিলেটি ও চট্টগ্রামবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়।

আরও পড়ুন