১ নভেম্বর ২০২৬

দ্বিতীয়বার চট্টগ্রামের শ্রেষ্ঠ ওসি মিরসরাইয়ের ফরিদা ইয়াসমিন

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন। এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাসুদ আলম তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন।

পুলিশ জানায়, ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মীরসরাই থানার দায়িত্ব নেওয়ার পর থেকে ফরিদা ইয়াসমিন অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এছাড়া ডাকাতির মালামাল উদ্ধার, আসামি গ্রেপ্তার, হত্যা মামলার আসামি গ্রেপ্তার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তার নেতৃত্বে পুলিশ কাজ করেছে।

পুরস্কার পাওয়ার পর ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ‘এই সম্মাননা মীরসরাই থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে পুলিশ সুপার মাসুদ আলম ছাড়াও চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন