২৭ নভেম্বর ২০২৬

সীতাকুণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) নগরীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি পুলিশ সুপারের কার্যালয়ে ছিলেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, রেহান উদ্দিনের বিরুদ্ধে মামলা রয়েছে। তবে তার বিরুদ্ধে মামলার সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাতে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে তাকে কোথায় রাখা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে আলোচনায় আসেন রেহান উদ্দিন। ওই পোস্টে তিনি রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে মোকাবিলার আহ্বান জানান। পাশাপাশি প্রতিহিংসা ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি পরিহারের দাবি জানান।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ