২১ মার্চ ২০২৬

সিডিএ চেয়ারম্যান এর সাথে নবনির্বাচিত শ্রমিকলীগ নেতার সৌজন্য সাক্ষাৎ

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর চেয়ারম্যান এম.জহিরুল আলম দোভাস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় শ্রমিক লীগ কোতোয়ালি থানার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল।

গত ৩ সেপ্টেম্বর, মঙ্গলবার সিডিএ চেয়ারম্যান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। পরবর্তীতে মোস্তফা কামাল সিডিএ শ্রমিক লীগ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন।

এ সৌজন্য সাক্ষাতকালে সাথে ছিলেন নাছির আহম্মদ খান, মো: জয়নাল আবেদীন, মো: জসিম উদ্দিন, মো: হারুন উর রশিদ, আবু জাফর, সাইফুল ইসলাম,কামরুজ্জামান , রাশেদ আহম্মদ জাবেদ, উৎপল চক্রবর্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ