বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জলুধা এলাকায় পাহাড়ে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। এঘটনায় পুলিশ দুই তরুণকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটলেও রাতে ওই ছাত্রী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার নানা পুলিশকে ঘটনাটি জানায়।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার জুলধা গ্রাম থেকে পুলিশ অভিযুক্ত দুই তরুণকে আটক করে। আটকৃতরা হলো মো. রকি (২০) ও মো. নাঈম (১৯)।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর মাহমুদ বলেন , ধর্ষণের শিকার ছাত্রী বৃহস্পতিবার হাটহাজারী থেকে মায়ের সাথে দুই বোনকে নিয়ে জুলধা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। বিকেলে ছোট দুই বোনকে নিয়ে ওই ছাত্রী স্থানীয় দেয়াঙ পাহাড়ে বেড়াতে যায়। সেখানে তাকে দুই তরুণ মিলে ধর্ষণ করে। ওই ছাত্রী বাসায় ফিরে বিষয়টি জানালে তার নানা থানায় খবর দেন। পরে পুলিশ অভিযুক্ত নাঈম ও রকিকে আটক করে।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা ওই ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। ভুক্তভোগী ছাত্রীটিকে সিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। শনিবার তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে।
ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রকি ও নাঈমকে শনিবার আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি আলমগীর মাহমুদ।
বাংলাধারা/এফএস/এমআর












