১৪ মার্চ ২০২৬

বৃদ্ধাকে দেয়া সরকারি ঘর ইউপি সদস্যের দখলে, প্রশাসনের উদ্ধার

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ফাতেমা বেগম। বয়োবৃদ্ধা গৃহহীন এই মহিলার নিজের জমির উপর সরকারি খরচে ঘর তৈরি করে দেয়া হয়। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীন এই বৃদ্ধাকে দেয়া সরকারি ঘর দখল করে খড়ের গোডাউন বানিয়েছিলেন ইউপি সদস্য রোকনের পরিবার। পরবর্তীতে অভিযান চালিয়ে বৃদ্ধা ফাতেমা বেগম কে তার ঘর ফিরিয়ে দেয় উপজেলা প্রশাসন।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীন বৃদ্ধা ফাতেমা বেগমকে দেয়া সরকারি ঘর দখল করে খড়ের গোডাউন বানিয়েছিলেন ইউপি সদস্যের পরিবার(ইউপি সদস্য,তার বাবা,তার ফুফু)। পুরো ঘরটি খড় দিয়ে ভরে রেখেছিলেন তারা যাতে বৃদ্ধা চাইলেও আর উঠতে না পারেন এবং ঘরটি বসবাসের অযোগ্য থাকে। দীর্ঘদিন ধরে আত্মীয়ের বাড়িতে বৃদ্ধাকে অবস্থান করতে হচ্ছিল। বৃদ্ধা ফাতেমা বেগম কে তার ঘর ফিরিয়ে দেয়া হয়েছে। গ্রেফতার এড়াতে দখলকারী ব্যক্তি পলাতক রয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ