১৪ মার্চ ২০২৬

৮তলা থেকে ফেলে দিলেন ৩ বছরের শিশুকে

বাংলাধারা ডেস্ক »

তিন বছর বয়সী একটি মেয়ে শিশুকে একটি অ্যাপার্টমেন্ট ভবনের আটতলা থেকে ফেলে দেয়ার পর তার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের দক্ষিণাঞ্চলীয় কোলাবা এলাকায় ওই ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, যে ব্যক্তি ওই শিশুটিকে আটতলা থেকে ফেলে দিয়েছেন তিনি ওই শিশুটির বাবার বন্ধু বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে কী কারণে ওই ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছেন তা এখনও জানা যায়নি।

পুলিশের তরফ থেকে বলা হয়েছে, এক ব্যক্তি সন্ধ্যা ৭টার দিকে কোলাবা এলাকায় একটি অ্যাপার্টমেন্ট থেকে বন্ধুর মেয়েকে ফেলে দিয়েছেন। কী কারণে তিনি এই ভয়াবহ কাণ্ড ঘটিয়েছেন সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ