১২ নভেম্বর ২০২৬

সুদানে বন্যা ও ভারী বৃষ্টিতে ৭৮ জনের মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

আফ্রিকার সুদানে ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় গত দুই মাসে ৭৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ ভিত্তিক মানবাধিকার সংস্থা।

জাতিসংঘের সমন্বয় ও মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধান তদারকি কর্মকর্তা ম্যারি কেলার শনিবার এপিকে জানান, ছাদ ধসে ও বিদুৎস্পৃষ্ট হয়ে বেশি মারা গেছে।

তিনি আরও জানান, বন্যায় ৪১ হাজার ঘর-বাড়ি নষ্ট হয়েছে এবং দেশটির ১৮টি রাজ্যের মধ্যে ১৬ রাজ্যের ৩ লাখ ৪৬ হাজার ৩০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে বন্যার কারণে মানুষ বিভিন্ন পানিবাহীত রোগে আক্রান্ত হওয়ায় মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলেও জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন