বাংলাধারা প্রতিবেদন »
নগরীর কোতয়ালী থানাধীন আটমাসিং মোড় এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (দক্ষিন) বিভাগের সদস্যরা।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে আটমাসিং মোড়ে সিএনজি পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে মো: মামুন মিয়া (৩৪) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া উপ-পরিদর্শক ফররুখ আহমদ মিনহাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ আসামী মো: মামুন মিয়াকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়ধীন রয়েছে।
বাংরাধারা/এফএস/এমআর












