২১ মার্চ ২০২৬

আকবরশাহে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর আকবরশাহ্ থানাধীন কৈবল্যধাম এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কৈবল্যধাম আশ্রম সংলগ্ন রেল লাইনের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত ভবনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ১ রাউন্ড কার্তুজ, ২টি টিপ চোরা ও ১টি লোহার রড উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, এনামুল হক অন্তু (২৪), মিজানুর রহমান সুজন (১৯), মোঃ সবুজ (১৮), মোঃ সুমন (১৮) ও মোঃ নাজিম উদ্দিন (১৯)।

আকবরশাহ্ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে মহাসড়কে যানযটের মধ্যে আটকা পড়া গাড়ীর যাত্রীদের মালামাল, কখনও খোলা ট্রাক, লরী ইত্যাদি গাড়ীর মালামাল চুরি, ডাকাতি করে আসছিল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় আকবরশাহ্ থানায় অস্ত্র আইনে ও দন্ডবিধি আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ