২১ মার্চ ২০২৬

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা; সরফভাটা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

বাংলাধারা ডেস্ক »

৪৮ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা’র গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০১৯ ইং রাঙ্গুনিয়া উপজেলার ফুটবল প্রতিযোগিতায় সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া উপজেলার প্রশাসনিক এলাকার শিশু মেলা মডেল স্কুল মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস উদ্যোগে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় রাংগুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।

রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব নুরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন একাডেমি সুপরভাইজার সুশন শর্মা। উপস্থিত ছিলেন সরফভাটা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিজাম উদ্দিন বাদশা।

এছাড়াও এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকসহ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ