২১ মার্চ ২০২৬

বান্দরবানে ঝর্ণার পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবান সদরের রেইচা এলাকার ঘােনাপাড়ার রুপালী ঝর্ণায় পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত কলেজ ছাত্রের নাম তাহসান আহমেদ (১৭)। সে ঢাকার রাজধানী আইডিয়াল কলেজের ছাত্র। তার বাড়ি ঢাকার রামপুরায়।

মঙ্গল (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার সময় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে কয়েকজন পর্যটক একসাথে বেড়াতে এসে রুপালী ঝর্ণায় গােসল করতে নামে। এসময় সেখানে অন্য এক ছেলে গােসল করার জন্য পানিয়ে ঝাপ দিলে তার গায়ের উপর আছড়ে পরে। এতে সে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বলেন, নিহতের লাশ বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ