বাংলাধারা প্রতিবেদন »
গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মাই ওয়ান গ্রুপের মিনিস্টার ফ্রিজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে আগুন কারখানার ছয়তলার গুদাম থেকে পাশের বিল্ডিংয়ের পাঁচতলায় ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ।
তিনি বলেন, এসময় দুটি বিল্ডিংয়ের বাইরে ঘন কালো ধোঁয়া দেখা গেছে। দমকল বাহিনীর ছয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।
আগুনে কারখানার গোডাউনে থাকা মালামাল পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাধারা/এফএস/এমআর












