বাংলাধারা প্রতিবেদন »
নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকা থেকে ৩ হাজার ৪৯৫ পিস ইয়াবাসহ তৃষা ইসলাম রনি প্রকাশ তানজিলা (৩২) নামের এক তরুণীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটারিয়ন (র্যাব-৭)।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টায় নগরীতে স্টেশন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তানজিলা মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার রমিজ মোল্লার মেয়ে।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক মো. মাশকুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোডের নিজাম হোটেলের সামনে থেকে ইয়াবাসহ তানজিলাকে আটক করা হয়। তার কাছে পাওয়া যায় ৩ হাজার ৪৯৫ পিস ইয়াবা।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চট্টগ্রামের বিভিন্ন মাদক ব্যবসায়ীর যোগ সাজশে নিয়মিত ইয়াবা ক্রয়-বিক্রয় করার কথা স্বীকার করেছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর












