পটিয়া প্রতিনিধি »
পটিয়ায় মাদকদ্রব্য অধিদপ্তরের চট্টগ্রাম সার্কেল ‘খ’ পৃথক অভিযানে ২৫০০ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ।
মাদক দ্রব্য অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে দশটার দিকে পটিয়া খরনা রাস্তার মাথা এলাকা হতে ১৫০০ পিস ইয়াবাসহ আব্দুল মাজেদ (২০) কে আটক করা হয়। সে কক্সবাজার জেলার টেকনাফের উলুচামরি ৬ নং ওয়াডের আবুল কালামের ছেলে।
অপরদিকে সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার আমজুর হাট এলাকা থেকে নজরুল ইসলাম (১৯) নামে এক তরুণকে ১০০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। সে ও কক্সবাজার জেলার টেকনাফের উলুচামরি এলাকার সৈয়দ আলমের ছেলে।
এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেলের সহকারী উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন জানান, টেকনাফ থেকে ইয়াবা চট্টগ্রামের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল তারা। গাড়ি পরিবর্তন করার জন্য পটিয়ায় নামলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের দু’জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে পটিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর












