বাংলাধারা প্রতিবেদন »
সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ে বেড়াতে গিয়ে ৪০ জন তরুণ পর্যটক ডাকাতির শিকার হয়েছে।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ডাকাতদল তাদের কাছ থেকে টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
ঘটনার পর ভ্রমণকারী তরুণরা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে কোন রকমের সহযোগিতা না পেলে তারা থানায় গিয়েও পুলিশের কোন প্রকার সহযোগিতা পাইনি বলে জানান। এরপর তারা ক্ষোভে সামাজিক যোগাযোগ মাধমে সমস্ত ঘটনার বিবরণ এবং প্রশাসনের কোন সহযোগিতা পাইনি বলে একটি ভিডিও পোষ্ট করে।
ওই ভিডিওতে তাদের মধ্যে একজন বলেন, গতকাল শুক্রবার ভোরের দিকে সীতাকুণ্ড পৌরসদর থেকে গাইড নিয়ে গাইডদের পরামর্শে বিভিন্ন দলে বিভক্ত হয়ে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে থাকেন। ভুমি থেকে মাঝপথে গেলে ১০-১২জনের স্বসস্ত্র ডাকাতদলের সদস্যরা তাদের উপর হামলা চালায়।দুজনকে আঘাত করে আহত করে। তাদের স্বর্বস্ব লুট করে। পরে তাদেরকে এক জায়গায় জড়ো করে।
বন্ধুদের কাছ থেকে ডাকাতি করতে দেখে একজন ৯৯৯ এ ফোনও করেছিল। সেখান থেকে জানিয়ে দেওয়া হয় থানায় যোগাযোগ করতে। পরে সকাল সাতটার দিকে তারা থানায় যান। এসময় পুলিশ তাদের ঘণ্টাব্যাপি বসিয়ে রেখে পরে মামলা করতে বলেন। তারা সাধারণ ডায়েরি করতে চাইলে তা নেননি। বরং মামলা করলে তারা আদালতে হাজিরা দিতে হবে বলে ভীতি সৃষ্টি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেলওয়ার হোসেন বলেন, কয়েকজন তরুণের ফোন পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করেছে। তাদেরকে মামলা করতে বলা হয়েছে। কিন্তু কেউ বাদি হতে রাজি হননি। পরে তারা থানা থেকে বের হয়ে গেলেও আর ফেরেননি।
উল্লেখ যে, দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন শত শত ভ্রমণ পিয়াসু মানুষ সীতাকুণ্ডের দর্শনীয় স্থানে এসে বিশেষ করে চন্দ্রনাথ পাহাড়ে ডাকাতদের আক্রমনের শিকার হয়ে স্বর্বস্ব হারিয়ে আসছে এভাবে।
বাংলাধারা/এফএস/এমআর/এএ












