১৪ মার্চ ২০২৬

হাটহাজারীতে এক হাজার মিটার অবৈধ জাল জব্দ

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী উপজেলার ৯নং গড়দুয়ারা ইউনিয়নের কান্তর আলী হাট হতে পূর্ব দিকে ঘাট কূল এলাকায় অভিযান চালিয়ে এক হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাত ১১ টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে বলেন, হাটহাজারী উপজেলার ৯নং গড়দুয়ারা ইউনিয়নের কান্তর আলী হাট হতে পূর্ব দিকে ঘাট কূল এলাকায় অভিযান চালিয়ে এক হাজার মিটার জাল জব্দ করা হয়। অভিযানকালে হাটহাজারী থানা পুলিশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সহায়তা করেন।

তিনি আরো বলেন, অভিযান অব্যাহত থাকবে। এখন থেকে জালের পরিবর্তে জাল দিয়ে যিনি মা মাছ শিকার করবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উক্ত এলাকার জনৈক কালাম এবং সেকান্দর (দাদু) জাল বসিয়ে মাছ শিকার করেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ