১৪ মার্চ ২০২৬

নগরীতে ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর কোতোয়ালী থানাধীন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ কমপ্লেক্স এর সামনে অভিযান পরিচালনা করে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেনের সার্বিক দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) এএএম হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ শাহাদাৎ হোসেন খান।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ কাসেম (৩৩), রোমেন বড়ুয়া (২৪) ও মোঃ মোর্শেদ আলম (৩৭)।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানাধীন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ কমপ্লেক্স এর সামনে অভিযান পরিচালনা করে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ