১৪ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় ট্রাকচাপায় পথচারী নিহত

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গাছুয়া এলাকায় ট্রাকচাপায় মো. মফিজুর রহমান (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। মফিজুর রহমান রাঙ্গুনিয়ার ওয়াদুল পাড়ার মৃত ছালে আহম্মদের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে ছাগল নিয়ে পশু হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় গুরুতর আহত হন মফিজ। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ