১৪ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা আরোহীর মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

রাঙ্গুনিয়া উপজেলায় চাঁদের গাড়ির ধাক্কায় সিএনজি চালিত এক অটোরিকশা আরোহীর মৃত্যু হয়েছে। অটোরিকশা চালক গুরতর আহত হয়েছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কাপ্তাই সড়কে উপজেলার ঘাটচেক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা আরোহীর নাম মফিজুর রহমান (৫০)। সে উপজেলার শিলক ইউনিয়নের এম শাহ আলম চৌধুরী বাড়ির সালেহ আহমদের ছেলে। আহতের নাম আব্দুল মোনাফ(৫৫)। সে মরিয়মনগর মাইজপাড়া এলাকার আব্দুল সাত্তারের ছেলে।

জানা যায়, শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম থেকে কাপ্তাই অভিমুখে বেপরোয়া গতিতে আসা চাঁদের গাড়ি পেছন থেকে আসা অপর একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা মারে। এতে অটোরিকশা চালক আব্দুল মোনাফ ও ভেতরে থাকা যাত্রী মফিজুর রহমান গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন এবং অটোরিকশা চালক আব্দুল মোনাফকে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের স্বজনদের ভাষ্যমতে, মফিজকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে মারা যান।তিনি পেশায় একজন ভ্যানচালক। তার পরিবারে দুই ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ