১৪ মার্চ ২০২৬

ব্যাটিংয়ে ভালো শুরু আফগানিস্তানের

বাংলাধারা প্রতিবেদন »

বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানেরও ফাইনাল নিশ্চিত হয়ে গেছে। তারপরও চট্টগ্রামে শনিবারের গ্রুপ পর্বের শেষ ম্যাচটা দু’দলের মর্যদার লড়াই। আফগান জুজু কাটানোর ম্যাচে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। ব্যাট করতে নামা আফগানিস্তান সাবধানী শুরু করেছে। শুরুর ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে তুলেছে ৪২ রান। 

হযরতউল্লাহ জাজাই ৩২ রানে ক্রিজে আছেন। তার সঙ্গে ৮ রানে ব্যাট করছেন রহমানুল্লাহ গুরবাজ।

এর আগে ঢাকার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ। ওই ম্যাচের দলে তাই তিন পরিবর্তন নিয়ে চট্টগ্রামে আসে বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে জয় পায় সাকিবরা। এবার আফগান চ্যালেঞ্জ নিতে হবে তাদের। জিম্বাবুয়ে অবশ্য শুক্রবারের ম্যাচে রশিদ খানদের হারিয়ে প্রমাণ করেছে কাজটা খুব একটা কঠিন নয়।

বাংলাদেশ দলে এ ম্যাচে এসেছে এক পরিবর্তন। বাঁ-হাতে চোট পাওয়া আমিনুল ইসলাম নেই দলে। তার জায়গায় আবার দলে ফিরেছেন সাব্বির রহমান। বাংলাদেশ দলে তিন পেসারের সঙ্গে আছেন স্পিনার সাকিব আল হাসান। বাকি চার ওভার বোলিং তাই মাহমুদুল্লাহ-মোসাদ্দেক, আফিফদের করতে হবে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির হোসেন, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান। 

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, শফিকুল্লাহ শফিক, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, রশিদ খান, আসগর আফগান, করিম জানাত, নাভিন উল হক, মুজিব উর রহমান।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ