বাংলাধারা ডেস্ক »
যুবলীগ নেতা, ক্যাসিনো ও ক্লাবের পর এবার আওয়ামী লীগ নেতাদের বাসায় অভিযান শুরু করেছে র্যা ব। শুরুতেই রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার হোল্ডার এনামুল হক ও রূপন ভূঁইয়ার বাসায় অভিযান চালিয়েছে র্যা ব। তবে অভিযানের সময় তাদের দুজনকে বাসায় পাওয়া যায়নি।
তাদের বাসায় র্যাবের একটি দল তল্লাশি চালায়। এ সময় এক কোটি পাঁচ লাখ টাকা ও ৭২০ ভরি স্বর্ণ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল।
তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হবে। সে জন্য অভিযান চলছে।
জানা গেছে, এনামুল হক গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও রূপন ভূঁইয়া সাধারণ সম্পাদক।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












