বাংলাধারা ডেস্ক »
খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আব্দুর রউফ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর চারটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, আব্দুর রউফ সোমবার সন্ধ্যা ৭টায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রাধানগর গ্রামে।
খুলনার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, খুলনায় এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












