বাংলাধারা ডেস্ক »
বগুড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আলী আহসান ডিউক (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি উপশহরের স্নিগ্ধা আবাসিক এলাকার একটি কোচিং সেন্টারের পরিচালক।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে শহরের ঝোপগাড়ী এলাকার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
অভিযোগকারী ওই তরুণীর দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছেন আলী আহসান। তিনি ওই কোচিং সেন্টারের একজন স্টাফ।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কোচিং সেন্টারের পরিচালক আলী আহসানের বাড়িতে বিয়ের দাবিতে এক তরুণী অবস্থান নিয়েছে এমন খবর পাওয়া যায়। ওই তরুণীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছেন আলী আহসান। পরে ঘটনাস্থলে উপশহর পুলিশ ফাঁড়ির একটি দল গিয়ে আলী আহসানকে আটক করে সদর থানায় নিয়ে আসে।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, ‘আলী আহসানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
সূত্র : আমাদের সময়
বাংলাধারা/এফএস/এমআর/এএ












