১৪ মার্চ ২০২৬

প্রবাসীকল্যাণে নতুন সচিব, বিটিসিতে নতুন চেয়ারম্যান

বাংলাধারা ডেস্ক »

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের (বিটিসি) চেয়ারম্যান পদে নতুন দুজনকে নিয়োগ দিয়েছে সরকার। দায়িত্বরতদের চাকরির মেয়াদ শেষ হওয়ায় এ নতুন নিয়োগ দেয়া হয়েছে বলে জানা যায়।

নতুন নিয়োগপ্রাপ্ত হলেন- যথাক্রমে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা এবং রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এ পদায়নের আগে এই দুজনকে অতিরিক্ত সচিব থেকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জ্যোতির্ময় দত্ত অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। আলাদা প্রজ্ঞাপনে তাদের দুজনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ