১৪ মার্চ ২০২৬

ফাইন্যান্স বিজনেস এন্ড ডিবেটিং এসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সনামধন্য ক্লাব ফাইন্যান্স বিজনেস এন্ড ডিবেটিং এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর উইন্ড অব চেইঞ্জ রেস্টুরেন্টে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি চিরঞ্জীত সাহা সজীবের বার্ষিক স্বাগত বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়।

এতে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান মডারেটর ও ফাইন্যান্স ডিপার্টমেন্টের এসোসিয়েট প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও অন্যতম মডারেটর ফাইন্যান্স ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট প্রফেসর মহিউদ্দিন চৌধুরী।

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন সদস্য বাংলালিংকের এরিয়া ম্যানেজার এমদাদুল হক তুহিন, এমজিএইচ গ্রুপের একাউনটেন্ট নিবেদিতা মল্লিক, আইপিডিসি ফাইন্যান্সের এসিস্ট্যান্ট ম্যানেজার তৌসিফ আহমেদ,কেডিএস লজিস্টিক্সের এক্সিকিউটিভ মোশাররফ হোসেন রায়হান ও মিনার কবির।

বিশেষ অতিথি ছিলেন রবি-এক্সিয়াটা লিমিটেড এর এরিয়া ম্যানেজার জনাব জনি ডমিনিক মন্ডল। সভায় ক্লাবের প্রধান মডারেটর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ তাহমিনা আক্তার তামান্নাকে সভাপতি এরং সৌরভ ঘোষকে সহ-সভাপতি করে ১০ সদস্যের কমিটি ঘোষণা করে।

কমিটিতে মোহম্মদ জোবায়ের হোসেনকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার, রাফি উদ্দীনকে সহ-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার, আরাফাত উদ্দীনকে কমিউনিকেশন এন্ড পাবলিকেশন্স ম্যানেজার , মিসবাহুল তুহিনকে সহ-কমিউনিকেশন এন্ড পাবলিকেশন্স ম্যানেজার, পলাশ আহমেদকে ফাইন্যান্স ম্যানেজার এবং সহ-ফাইন্যান্স ম্যানেজার সমিরা বিন্ত ইউনুস এর নাম ঘোষণা করা হয়। এছাড়া ওয়াসিম আকরাম শান্ত ও শাওন মুন্সি কে চীফ অপারেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ