১৪ মার্চ ২০২৬

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক, নিহত ৯

বাংলাধারা ডেস্ক »

বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরাক। বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী বাগদাদসহ বিভিন্ন শহরে কারফিউ বলবৎ করেছে সরকার।

এদিকে বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে সাতজন নিহত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে। দুদিনের বিক্ষোভে নিহত হয়েছেন মোট নয়জন।

দুর্নীতি, বেকারত্বসহ সরকারের নানা অব্যবস্থাপণার প্রতিবাদে ইরাকের বিভিন্ন স্থানে গত মঙ্গলবার ও বুধবার দুদিন ধরে চলে সরকার বিরোধী বিক্ষোভ। ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহাদি ক্ষমতায় এসেছেন গত এক বছর আগে। তিনি ক্ষমতায় আসার পর থেকে ইরাকে এর আগে এত ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ দেখা যায়নি।

বুধবার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তারা টিয়ার গ্রাস এমনকি গুলি ছোড়ে বলেও অভিযোগ উঠেছে। দু’পক্ষের সংঘর্ষে সাতজন নিহত এবং আরো শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

তবে কাতারভিত্তিক আল জাজিরা বলছে, বুধবার দ্বিতীয় দিনের বিক্ষোভে পুলিশসহ চারজন নিহত এবং কমপক্ষে ৭৮ জন আহত হয়েছে। এর আগে গত মঙ্গলবারের বিক্ষোভে নিহত হয়েছেন আরো পাঁচজন। ফলে দুদিনের বিক্ষোভে নিহতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে নয়ে।

ওই রক্তক্ষয়ী সংঘাতে পর রাজধানী বাগদাদ, হিল্লা, নাসিরিয়া ও আমারাসহ বিভিন্ন স্থানে কারফিউ আরোপ করেছে ইরাক সরকার।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৫টা থেকে কারফিউ বলবৎ হয়েছে। কারফিউ চলাকালীন সময়ে বাগদাদের সহড়গুলোতে যে কোনো ধরনের সমাবেশ ও সাধারণ যানবাহন নিষিদ্ধ করা হয়েছে। এসময় কেবল জরুরি কাজে নিয়োজিত যথা-হাসপাতালের অ্যাম্বুলেন্স, বিদ্যুৎ ও পানি সরবরাহকারী গাড়িগুলো চলাচল করতে পারবে বলে জানা গেছে।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ