বাংলাধারা প্রতিবেদন »
রাঙ্গুনিয়ার পোমরা জেএনটিএস ডিগ্রি মাদ্রাসার এতিমখানা বন্ধ করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অত্র মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও এতিমখানার ছাত্রবৃন্দের উদ্যোগে প্রতিবাদ ও মানববন্ধন করেছে শনিবার (৫ অক্টোবর) সকালে মাদ্রাসা প্রঙ্গণে।
এ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, মাওলানা নঈম উদ্দীন নঈমী, মাওলানা মিনহাজুল ইসলাম, মো. ইমরান, মোহাম্মদ নঈমুল মোস্তফা প্রমুখসহ মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা।
মানবন্ধনে মাদ্রাসার অধ্যক্ষ আবু তৈয়্যব কর্তৃক নঈমীয়া তৈয়্যবিয়া এতিমখানা বন্ধ করার ষড়যন্ত্র করার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, এ মাদ্রাসা অধ্যক্ষ যতদিন এই মাদ্রাসায় আছে তত অবনতির দিকে যাচ্ছে মাদ্রাসা। এর আগেও বিভিন্ন রশিদ ও চেকের মাধ্যমে প্রায় ২ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে।
এছাড়া ছাত্রদের থেকে নামে-বেনামে বিভিন্ন জরিমানা ধরে টাকা আদায় করে নেয়ার অভিযোগও তুলে এ অধ্যক্ষকে অপসারণে দাবি জানিয়েছে আন্দোলনকারীরা।
প্রসঙ্গত, অধ্যক্ষ আবু তৈয়্যবের বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাসে ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে দুর্নীতি নানা অভিযোগ নিয়ে আন্দোলন হয়েছিল। যে আন্দোলনের মধ্য দিয়ে তদন্তের করে অধ্যক্ষের দুর্নীতির প্রমাণ মেলে এবং তিনি ক্ষমাও চেয়েছিলেন।
পরিশেষে শিক্ষার্থীরা মাদ্রাসা চত্বরে মিছিল সহকারে রাউন্ড দিয়ে অফিসের সামনে এসে প্রতিবাদ ও মানববন্ধন শেষ করেন।
বাংলাধারা/এফএস/এমআর/এএ













