২১ মার্চ ২০২৬

বাঁশখালীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

সোমবার (৭ অক্টোবর) সকাল সাত টার দিকে উপজেলার কালীপুর পালেগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় টমাস মণ্ডল (৪২) ঘটনাস্থলে মারা যায় এবং জিয়াউল হক (৪৫) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা যায়, বাঁশখালীমুখী বাস ও চট্টগ্রাম শহরমুখী সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় শেখেরখীলে আরআরএফ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর টমাস মণ্ডল ঘটনাস্থলেই মারা যান। তিনি সিএনজি অটোরিকশা যোগে কিছু নথিপত্র নিয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন।

এ ঘটনায় সিএনজি অটোরিকশা ও বাস আটক করা হয়েছে বলে জানিয়েছেন রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মামুন হাসান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৪ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বাঁশখালীর পুঁইছড়ি ১১ নম্বর ইউনিয়নের আবদুর রশীদের ছেলে জিয়াউল হক (৪৫) চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে ২৬ নম্বর ওয়ার্ডে মারা গেছেন।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ