বাংলাধারা ডেস্ক »
শিবির সন্দেহে পিটুনিতে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তাঁকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে থাকতে দেখা যায়নি।
আজ সোমবার সকালে পিটুনিতে নিহত হয় এ বুয়েট শিক্ষার্থী। আবরারের বাড়ি কুষ্টিয়া শহরের পিটিআই মোড়ে।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আবরার ফাহাদের পুরো পরিবার। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাসার পাশেই তাঁদের বাড়ি। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবরারের বাবার নাম বরকতুল্লাহ। বাবা ব্র্যাকের নিরীক্ষক কর্মকর্তা ছিলেন। মা রোকেয়া খাতুন একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক।
আবরার মাঝে মাঝে তাবলিগে যেত বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা। বুয়েটে ভর্তির পর দুই তিনবার সে ধর্মীয় কাজে তাবলিগে গিয়েছিল।
ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। সেও ঢাকা কলেজের হোস্টেলে থাকে। বুয়েটের শের-ই-বাংলা হলের কাছেই তাঁর হোস্টেল।
ফাহাদের হত্যার ঘটনায় চারজনকে আটক করছে পুলিশ।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












