২১ মার্চ ২০২৬

ফোকলোর বিভাগকে বাংলার অন্তর্ভুক্তি করায় চবিতে মানববন্ধন

চবি প্রতিনিধি »

ফোকলোর বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের বাংলা বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর হিসেবে বিবেচনা করে গত ৫ সেপ্টেম্বর একটি সিদ্ধান্ত দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

ইউজিসির এমন সিদ্ধান্তকে নিন্দা জানিয়ে সোমবার (৭সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে মানববন্ধন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা। এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানায় তারা।

এসময় শিক্ষার্থীরা ‘ফোকলোর ও বাংলা বিভাগ এক নয়’, ‘ফোকলোরের সংযুক্তি মানি না, মানব না‘ ‘বাংলা’কে কেটে মারলে বাংলাদেশ কোথায় দাঁড়াবে?’, ‘ইউজিসি তুমি পথ হারাইয়াছো’ শীর্ষক লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা।

মানববন্ধনে মাস্টার্সের ছাত্র রবিউল ইসলাম বলেন, আমরা ফোকলোর বিভাগের বিরুদ্ধে নই। ফোকলোর আলাদা একটি বিভাগ। তাদের স্বতন্ত্র মর্যাদা দেওয়া হোক। অনতিবিলম্বে ইউজিসিকে সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে৷ নিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদ্দাম হোসেন বলেন, বাংলা বিভাগের পাঠ্যক্রম অনেক বিস্তৃত। ফোকলোরও বাংলা বিভাগে পড়ানো হয়। কিন্তু ফোকলোর তো ছোট একটি বিভাগ। এটাকে বাংলার সাথে জুড়ে দেওয়া আমরা মানি না। ফোকলোরের চাকরির বাজার নিশ্চিত না করেই বিভাগ করেছেন এটার দায়ভার বাংলা বিভাগ কেন নিবে?

দ্বিতীয় বর্ষের ছাত্র হাসান মেহেদীর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের মাস্টার্সের ছাত্র আলাউদ্দিন, চতুর্থ বর্ষের শহিদুল ইসলাম সবুজ, তৃতীয় বর্ষের জাকির হোসেন, দ্বিতীয় বর্ষের জাহিদ শিকদার, পপি সিদ্দিকী, মো. মহসিন, প্রথম বর্ষের আশরাফুল ইসলাম, জাহিদ হাসান মিহাদ, আজিমুজ্জামান ও ওয়াছিফুর রহমান শাফিন।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়- এর ফোকলোর বিভাগের চাকুরির ক্ষেত্রে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে অন্তর্ভূক্তিকরণ’ বিষয়টিকে সামনে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের বাংলা বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর হিসেবে বিবেচনা করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন-এ অন্তর্ভূক্তিপূর্বক কোড বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিশেষজ্ঞ মতামত প্রদান করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি অনুলিপি পাঠায়। এর প্রেক্ষিতে সারাদেশের বাংলা বিভাগের শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায়।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ