২১ মার্চ ২০২৬

সীতাকুণ্ডের জাহাজভাঙ্গা কারখানায় লোহার পাতের আঘাতে শ্রমিকের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙ্গা কারখানায় মাথায় লোহার পাতের আঘাতে এক শ্রমিক নিহত হয়েছে।

রোববার (৬ অক্টোবর) মধ্যরাতে সীতাকুণ্ডের কদম রসুল এলাকা চট্টগ্রামের সাবেক মেয়র মন্জুর আলমের মালিকানাধীন এইচএম স্টিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিকের নাম রবিউল ইসলাম (২১)। জামালপুর জেলার ইসলামপুর গ্রামের হায়াত ফকিরের ছেলে তিনি।

জানা গেছে, রোববার মধ্যরাতে এইচএম শিপব্রেকিং ইয়ার্ডে শ্রমিকরা জাহাজ কাটার কাজ করছিল। এসময় রবিউলের মাথায় হঠাৎ লোহার একটি ভারী পাত পড়লে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু ঘটে।

সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মমামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, গত নয় মাসে এ পর্যন্ত ১৯ জন এবং গত এক মাসে ৪ জন শ্রমিক নিহত হয়েছে সীতাকন্ডের জাহাজভাঙ্গা শিল্পে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ