২১ মার্চ ২০২৬

আবরার হত্যার প্রতিবাদে চবি শিক্ষার্থীর একক অবস্থান

চবি প্রতিনিধি »

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে অবস্থান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্র।

তার নাম খালিদ সাইফুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে অবস্থান নেন তিনি। পরে প্রক্টরিয়াল বডি কথা বললে অবস্থান তুলে নেন এসময় ‘আবরারতো নেই, আমি নাহয় গুম হব।’, ‘আবরার হত্যার বিচার চাই।’, ’আমাকে মারুন বাংলাদেশই মরবে।’, ’আমি কোনো ভুল করছি না তাই আমি ভীত নই।’, ’যে কোনো বিষয়ে আসুন, বসুন, কথা বলুন।’ ইত্যাদি স্লোগান সম্পন্ন প্লেকার্ড দেখা যায়।

এসময় খালিদ সাইফুল্লাহ বলেন, একজন ছাত্র হয়ে আরেকজন ছাত্রকে হত্যা করা কখনো কাম্য নয়। এটা সম্পূর্ণ প্রশাসনের গাফলতি। সে যদি শিবির বা জঙ্গী হয়েও থাকে তাহলে তাকে প্রশাসনের হাতে তুলে দিন। আপনি তারই হলের একজন বড়ভাই হয়ে আপনি তাকে হত্যা করতে পারেন না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম জানান, এ বিষয়ে সরকার ব্যবস্থা নিয়েছে। আমাদের আশ্বাসের ভিত্তিতে সে তার অবস্থান কর্মসূচী স্থগিত করেছে।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ