৮ নভেম্বর ২০২৬

ইয়াবাসহ মেয়র পুত্র আটক

বাংলাধারা প্রতিবেদন »

বোয়ালখালী পৌর মেয়রের পুত্র রাসেলকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে ডবলমুরিং থানার ধনিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

বুধবার (৯ অক্টোবর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ।

মো. রাসেল বোয়ালখালী পৌরসভার মেয়র ও বিএনপির সভাপতি আবুল কালাম আবুর পুত্র পুলিশ জানিয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, সাত পিস ইয়াবাসহ রাসেলকে্ গ্রেপ্তার করা হয়েছে। আর রাসেল ইয়াবা আসক্ত ছিল। জিজ্ঞাসাবাদে রাসেল জানান, নিজে সেবন করার জন্য ইয়াবাগুলো রেখেছিলেন।

ওসি আরও জানান, রাসেলের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ