৮ নভেম্বর ২০২৬

নগরীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা নিহত

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর আগ্রাবাদে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা খোরশেদ আলম (৪৫) নিহত হয়েছে। খোরশেদ আলম ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।

রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাতে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদে র‌্যাবের টহল দলের সঙ্গে খোরশেদ আলম বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে খোরশেদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহত খোরশেদ আলমের নামে নগরীর বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ