বাংলাধারা ডেস্ক »
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পাখির সঙ্গে ধাক্কা লাগায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ জরুরি অবতরণ করেছে। তবে এতে কোনো প্রকার দুর্ঘটনা ঘটেনি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইট নম্বর বিজি ০৮৪ আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল ৮টা ২৫ মিনিটে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করে। পাখির আঘাতে তা ৯টা ২০ মিনিটে আবার জরুরি অবতরণ করে। ফ্লাইটে ১৪৫ জন ইকোনমিক ও ১১ জন বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন।
পরে সাড়ে ১০টার একটি বিশেষ ফ্লাইটে সব যাত্রীকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে বলে জানান বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
তিনি আরও বলেন, ‘বার্ড হিট করায় উড়োজাহাজটি ফিরে এসেছে এবং পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিমানের হ্যাঙ্গারে পাঠানো হয়েছে। ফ্লাইটে ১৪৫ জন ইকোনমিক ও ১১ জন বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন।’
এর আগে গত ৩ জুন চট্টগ্রাম হয়ে কক্সবাজারগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ একই কারণে জরুরি অবতরণ করে। উড্ডয়নের পর পাখির সঙ্গে ধাক্কা লাগায় উড়োজাহাজটি জরুরি অবতরণ করে।
বাংলাধারা/এফএস/এমআর/এএ













