৮ নভেম্বর ২০২৬

টেকনাফে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক চলছে

জেলা প্রতিনিধি »

কক্সবাজার. বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন পর্যায়ে পতাকা বৈঠক চলছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে টেকনাফের সমুদ্র সৈকত সংলগ্ন ‘সেন্ট্রাল রির্সোট’ এর সম্মেলন কক্ষে দু’দেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক শুরু হয়।

বিজিবি জানায়, বৈঠকে অংশ নিতে মিয়ানমারের সীমান্তরক্ষী ১ নম্বর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্রিগেডিয়ার জেনারেল মিং টু এর নেতৃত্বে সেদেশের ১৪ প্রতিনিধিদল সোমবার সকাল ১০ টার দিকে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাটে পৌছে। সেখানে থেকে সেন্ট্রাল রির্সোটে যায় তারা।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান।

বৈঠকে দুই দেশের সম্পর্ক, মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

বৈঠকে টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফয়সল হাসান খান, কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আলী হায়দার আজাদ আহামেদ, রামু সেক্টর ৩০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল জাহিদুর রহমান ও টেকনাফ ২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর রবায়াৎ কবীর প্রমুখ।

টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফয়সল হাসান খান বলেন, সোমবার সকালে রিজিয়ন পর্যায়ে বিজিবি ও বিজিপির বৈঠক শুরু হয়েছে। বৈঠকে দু’দেশের সীমান্ত সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা চলছে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলা হবে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ