৮ নভেম্বর ২০২৬

আবরার হত্যাকারীদের শাস্তির দাবিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

মিরসরাই প্রতিনিধি »

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৪ অক্টোবর) জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কে ক্যাম্পাসের সামনের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অনির্বাণ সংঠনের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, রাজু ফারহান, কামরান খান, মানচুরুল আলম, তানভীর ইসলাম তুষার, জসীম উদ্দিন, মেজবাউল আলম প্রমুখ। দ্রæত সময়ের মধ্যে এই হত্যাকান্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শিক্ষার্থীরা দাবি জানান।

আবরার হত্যা মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় এনে এবং হত্যাকান্ডের সাথে জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করারও দাবি তোলেন তারা। যেন আরো কোন মেধাবী শিক্ষার্থীকে এভাবে প্রাণ দিতে না হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ